বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজীবের ‘তুমি কেমন যে সামলাও’

সংগীতশিল্পী রাজীব। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী রাজীব। ছবি : সংগৃহীত

রিয়েলিটি শো দিয়ে গানের ভুবনে উত্থান হলেও রাজীব নিজের গায়কি দিয়ে দেশের সংগীতাঙ্গনে একটি আলাদা অবস্থান তৈরি করেছেন। প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক গান, সিনেমার গান যেমন গাইছেন, ঠিক তেমনি বেতারের গানেও নিয়মিত পাওয়া যাচ্ছে তাকে। পাশাপাশি বছরজুড়ে দেশ-বিদেশে স্টেজ শোতেও রাজীবের রয়েছে বেশ ব্যস্ততা।

রাজীব এবার তার সংগীতজীবনের ক্যারিয়ারে একটি ভিন্নরকম আধুনিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘তুমি কেমনে যে সামলাও’। গানের কথা লিখেছেন নন্দিত গীতিকার, সুরকার, গায়ক লুৎফর হাসান। সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটি কিছুদিন আগে হানিফ সংকেতের ‘পাঁচ ফোড়ন’ অনুষ্ঠানে প্রচারিত হয়েছে। এরপর থেকেই এ গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছেন রাজীব।

বিশেষত গানের কথা ‘ছোট্ট একটা বুকের জমিন, কয়জনারে দাও, এত মানুষ একলা একা কেমনে যে সামলাও’ শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি রাজীব তার ফেসবুক পেইজেও শেয়ার করেছেন। ফাগুন অডিও ভিশনের পেইজেও গানটি শেয়ার করা আছে।

গানটি প্রসঙ্গে রাজীব বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় হানিফ সংকেতের প্রতি। কারণ তার পাঁচ ফোড়নে প্রচার হওয়ার কারণেই গানটির জন্য এত বেশি সাড়া পাচ্ছি। আর গানের কথার জন্য মূলত গানটি শ্রোতা-দর্শকের বেশি ভালো লেগেছে। এ জন্য কৃতজ্ঞতা গানের গীতিকার লুৎফর ভাইয়ের প্রতি। আকাশ মাহমুদও দারুণ সুর সংগীত করেছেন। গানের ভিডিওটি দারুণ। সব মিলিয়ে গানটি সময়োপযোগী একটি গান হওয়ায় শ্রোতা-দর্শকরা গানটি বেশ উপভোগ করছেন। আমার জন্য আরও বেশি ভালো লাগার হলো যে, স্টেজ শোতে গাওয়ার মতো, দর্শক-শ্রোতার অনুরোধে থাকার মতো একটি গান হলো আমার ক্যারিয়ারে।’

রাজীব বর্তমানে স্টেজ শো ও টেলিভিশন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X