বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

আসছে আবুল হায়াতের আত্মজীবনী 

অভিনেতা আবুল হায়াত। ছবি : সংগৃহীত
অভিনেতা আবুল হায়াত। ছবি : সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক ৬০ বছরের মতো। শুধু অভিনয়ই নয় নির্মাণ ও লেখালেখিতেও তিনি বেশ সক্রিয়। আগামী ৭ সেপ্টেম্বর তার ৮০তম জন্মদিন। দিনটি সামনে রেখে ভক্তদের জন্য সুখবর দিলেন শক্তিমান এই অভিনেতা। জানালেন নিজের আত্মজীবনী লেখার কাজ শেষ করেছেন তিনি। এখন চলছে প্রচ্ছদ আঁকা ও প্রকাশনার প্রস্তুতি।

আবুল হায়াত নিজের আত্মজীবনী গ্রন্থের নাম দিয়েছেন ‘রবি পথ’।

নামটি একটু অন্যরকম লাগলেও, সূত্রটি বেশ সরল। অভিনেতা জানান, তার ডাকনাম রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে অভিনেতার বাবা আদর করে তাকে রবি ডাকতেন। সেখান থেকেই বইয়ের নাম ‘রবি পথ’ রেখেছেন। যে গ্রন্থের মাধ্যমে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াতের পুরোটা পথ।

আত্মজীবনীতে ঠিক জীবনের কোন কোন অংশ তুলে ধরছেন আবুল হায়াত এ বিষয় নিয়েও কথা বলেছেন এ অভিনেতা। তিনি বলেন ‘বইটি লিখতে আমি অনেক সময় নিয়েছি, যা প্রায় ১০ বছর। কারণ এটি আমি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। বইতে আমার জন্ম থেকে এই পর্যন্ত যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার, সেগুলোই লিখেছি। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে এতে।’

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে ট্রেনে চেপে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনো নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

১০

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

১১

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

১২

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

১৩

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

১৫

আশুরা : করণীয় ও বর্জনীয়

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

১৭

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

১৮

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

১৯

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

২০
X