বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে শিল্পকলা ছেড়ে লাইভে কাঁদলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা ছাড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা ছাড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি একাডেমিতে সহকর্মীদের তোপের মুখের বের যান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে অফিসে যাওয়ার পর এ ঘটনা ঘটে। ঘটনার সময়কার একটি ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে ফেসবুক লাইভে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, আমাকে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে অফিস যেতে না করা হয়েছিল আমি বাসাতেই ছিলাম। অবিশেষে ভাবলাম আমার যেহেতু চাকরি রয়েছে আমি কেন যাব না। আমাদের সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার।

তিনি বলেন, তবে আমি আজ অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। বাইরে আমাদের সহকর্মীদের কিছু মানুষকে উত্তেজিত দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তিনি আমাকে বিষয়টি বলেন। আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন। তার সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিতাম আমি। তিনি আসার পর আমি দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা? এগুলো আমাকে সামলাতে দেন। তারপর যে সিদ্ধান্ত হয় হবে। আপনারা চলে যান।

জ্যোতিকা জ্যোতি বলেন, মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন, আমরা তো অবশ্যই চলে যাব। এরপর আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল। যাই হোক, পরে আমি সেখান থেকে চলে আসছি।

ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X