মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ইলিশ পাঠানোর আহ্বান ফারুকীর 

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভারতে দুর্গাপূজায় পাঠানো হতো বাংলাদেশের ইলিশ। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের সেই ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা দেখে দিয়েছে।

ভারতের পক্ষ থেকে চিঠি দিয়ে ইলিশ পাঠানোর জন্য বলা হয়েছে বলে জানা যায়। এদিকে দেশটিতে কোনো ইলিশ যাবে না এমনটাই জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এমন একটি প্রেক্ষাপটে কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি মনে করেন, দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানো বরং বড় মনের পরিচয় দেওয়া। যদিও ফারুকী তার এই মন্তব্যের শুরুতে ‘অপ্রিয় মত’ বলে অভিহিত করেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে ফারুকী বলেন, আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদের উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশির ভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগেনি।

তিনি আরও বলেন, আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশ কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X