বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পীদের ‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’র প্রধান তারিক আনাম (ভিডিও)

‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’র প্রধান তারিক আনাম খান 
‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’র প্রধান তারিক আনাম খান 

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবাদে নামে ছোট পর্দার অভিনয়শিল্পীরা। তাদের দাবি ছিল শিল্পী সংঘের সংস্কার করতে হবে। এর প্রেক্ষিতে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে সংগঠনের নেতারা।

চার মাস মেয়াদি নতুন এই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খানকে। তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।

তারিক আনাম খান বলেন, সংস্কারের পক্ষে মত ছিল সবার। সেটি আমরা মিটিং করে দেখতে পেয়েছি। আজ থেকে সব কিছু ওপেন থাকছে যে কোনো শিল্পী এসে আমাদের জানাতে পারবেন কোন পরিবর্তনগুলো প্রয়োজন। আগের কমিটিও থাকছে। আমরা দেশের বাইরের সংগঠনগুলো দেখব। সেখান থেকে যদি ভালো কিছু পাই এখানে আমরা যুক্ত করব।

এদিকে সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউই পদত্যাগ করছেন না।

সভাপতি হাবিব নাসিম বলেন, ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটির প্রধানই পারবেন।

বৃহস্পতিবার থেকে অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করছেন তারিক আনাম খান। তিনি ছাড়াও কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সংস্কার কমিটি প্রধান তারিক আনামের সঙ্গে বাকি চারজন কারা থাকছেন তা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১০

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১১

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১২

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১৩

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৪

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৫

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৬

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১৭

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১৮

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

২০
X