বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বয়সের ব্যবধান ৩৯, পাত্তা দিচ্ছেন না তামান্না

তামান্না ভাটিয়া ও রজনীকান্ত। ছবি : সংগৃহীত
তামান্না ভাটিয়া ও রজনীকান্ত। ছবি : সংগৃহীত

নেটপাড়া মাতাচ্ছে ‘কাভালা’ শিরোনামের একটি গান। তাতে কোমর দুলিয়ে নেচেছেন তামান্না ভাটিয়া। মুক্তির অপেক্ষায় থাকা ‘জেইলার’ সিনেমার গান এটি। নেলসন নির্মিত এই ফিল্মের নায়ক সুপারস্টার রজনীকান্ত। কাভালা গানে সুপারস্টারের সঙ্গেই নেচেছেন তামান্না।

‘জেইলার’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে তামান্নার অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর উভয়ের বয়সের পার্থক্য নিয়ে চর্চা চলছে ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে সমালোচনা। রজনীকান্তের বয়স ৭২ বছর। অন্যদিকে তামান্নার ৩৩। দুই তারকার বয়সের ব্যবধান ৩৯ বছরের। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নেতিবাচক চর্চার বিষয়ে জানতে পেরেছেন তামান্না। এ ছাড়াও সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে স্পষ্ট ভাষায় তামান্না বললেন, ‘আপনারা বয়সের ব্যবধান কেন দেখছেন? আপনাদের দেখতে হবে পর্দায় দুটি চরিত্র পারফর্ম করছে, এটুকুই।’

আরও পড়ুন : ৭৯ বয়সে বাগদান সারলেন রকস্টার জ্যাগার

বয়সকে মোটেও পাত্তা দিতে চান না তামান্না। ষাট বছর বয়সেও আবেদনময়ী রূপে আইটেম গানে নাচতে চান তিনি। অভিনেত্রী বলেন, ‘আমাকে যদি বয়সের বিষয়ে কথা বলতে হয়, টম ক্রুজের কথা বলব। ৬০ বছর বয়সেও স্ট্যান্ট করছেন তিনি! আমি ওই বয়সে গিয়েও মসলাদার গানে নাচতে চাই।’

‘কাভালা’ গানটি তিন সপ্তাহ আগে অন্তর্জালে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৯০ মিলিয়ন। নিজের কথা ও কম্পোজিশনে গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, দ্বৈত কণ্ঠে শিল্পা রাও। সিনেমায় আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, মোহনলাল, রাম্য কৃষ্ণান, শিভরাজকুমার প্রমুখ। ১০ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X