কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

৩ মাস আগে নিজের শেষকৃত্যের ভিডিও পোস্ট, সড়ক দুর্ঘটনায় নিহত ‘মিস ভেনেজুয়েলা’

‘মিস ভেনেজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। ছবি : সংগৃহীত
‘মিস ভেনেজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিউটি কুইন আরিয়ানা ভিয়েরা (২৬) আর লড়তে পারলেন না। গাড়ি দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহের মধ্যে মারা গেলেন তিনি। খবর জি নিউজের।

নিউইয়র্ক পোস্ট বলছে, গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনেজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় আরিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর আরিয়ানার গাড়ির সাথে একটি লরির মারাত্মক সংঘর্ষ হয়।

ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীন তিনি নিজেকে আর পুনরুদ্ধার করতে পারেননি। শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরিয়ানা। আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস ল্যাটিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

বিউটি কুইন আরিয়ানা ভিয়েরার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে তিনি লিখেছিলেন, আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি। তিনি মে মাসে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন।

এ ছাড়াও মিস ভেনেজুয়েলা নিয়মিত তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন। পেশাগত জীবনে তিনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১০

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১২

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৩

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৪

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৮

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৯

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

২০
X