বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৫:৩১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রী চমকের বিরুদ্ধে শুটিং সেটে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ

রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত
রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং ইউনিটের সহশিল্পী ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে এক ঘণ্টা দেরি করে আসেন অভিনেত্রী চমক। সেটে ঢুকেই ‘অকারণে’ খেপে ওঠেন তিনি। এমনকি মেজাজ দেখান মেকআপ রুমেও। এরপর শুটিং শুরু হয়।

প্রথম দৃশ্যায়ন শেষে প্রোডাকশন বয় অভিনেত্রী চমককে বলেন, ‘আপা শটটা খুব সুন্দর হয়েছে।’ তাতেই নাকি তেলে-বেগুনে জ্বলে উঠেছেন অভিনেত্রী।

চমকের আচরণ দেখে নাটকের পরিচালক আদিব হাসান বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন; এ রকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এটা শুনে চমক আরও রেগে গিয়ে শুটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন। নির্মাতা তাকে স্বাভাবিক করতে চাইলেও কোনো লাভ হয়নি। এ সময় নির্মাতার সঙ্গে অভিনেতা মাসুম বাশারও উপস্থিত ছিলেন।

ঘটনার একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। পুলিশ এসে অভিনেতা মাসুম বাশারের সঙ্গে কথা বলে চলে যায়। কিন্তু বিষয়টিকে মেনে নেননি অভিনেত্রী। ফলে অভিনেতা বাশারের সঙ্গেও কথা-কাটাকাটি হয় তার। দ্বিতীয় দফায় পুলিশ এলে চোখের পানি ঝরিয়ে চমক অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

আরও পড়ুন : হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস!

পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিনি। এরই মধ্যে নাটকের শুটিং বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে নির্মাতা আদিব হাসান সংবাদমাধ্যমে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে ডিরেক্টর গিল্ডের কাছে অভিযোগ করেছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তারাই সিদ্ধান্ত নেবেন।’

ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘এ ঘটনায় আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ মিলে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।’

এ বিষয়ে অভিনেত্রী চমকের মতামত জানতে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X