বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নারীরা কিসে আটকায়, জানালেন সোহানা সাবা

অভিনেত্রী সোহানা সাবা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সোহানা সাবা। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরির বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর বাংলাদেশের নেটিজেনদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটি হলো— মেয়েরা আসলে কিসে আটকায়?

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে লেখা, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে, কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর নারীরা ঠিক কিসে আটকায় সে বিষয়ে নেটনাগরিকরা মজার ছলে, কেউ কেউ আবার সিরিয়াসলি মত দিচ্ছেন। এই স্রোতে গা ভাসিয়েছেন তারকারাও। সেই ধারাবাহিকতায় অভিনেত্রী সোহান সাবা একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে।

পোস্টের শুরুতে সোহানা সাবা লিখেছেন, ‘মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন। ছেলে হোক আর মেয়ে- শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না… খুব ক্ষ্যাত এসব আলোচনা… যাকে ভালোবাসেন- তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান… তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

আরও পড়ুন : পুরুষদের ভয় পান অভিনেত্রী সোহানা সাবা

পোস্টের একাংশে অভিনেত্রী লিখেছেন, ‘তারপরেও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না… তাকে খুব কষ্ট হলেও ভুলে যাওয়াটা ভালো… কারণ আপনার রাইট পার্সন আপনার জীবনে প্রবেশ করার জন্য রাইট টাইম আর ভ্যাকান্সির জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X