চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তাওহীদি জনতার বাধায় পণ্ড মেহজাবীনকে দিয়ে শোরুম উদ্বোধন

মেহজাবীন চৌধুরী, তাওহীদি জনতার ব্যানার। ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী, তাওহীদি জনতার ব্যানার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে খুকি লাইফস্টাইল নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়।

রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার কারও সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ব্যানারে বলা হয়, কর্তৃপক্ষ যদি এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

এর আগে চট্টগ্রামে পৌঁছেই ভেরিফায়েড ফেসবুকে পেজে মেহজাবীন লেখেন, অনলি চিটাগাইঙ্গাস ক্যান রিলেট। এ বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে শোরুম উদ্বোধনে অংশগ্রহণ করা এক অতিথি জানান, শুনেছি এর পেছনে রাজনৈতিক কারণ আছে। একই কথা বলেন শোরুমের ম্যানেজার ইমদাদ হোসেন।

তবে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব বলেন, মেহজাবিনের শোরুম উদ্বোধনে অসুবিধা কোথায়, বুঝতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X