বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খোঁজ নেওয়ার জন্য সবাইকে মেহজাবীনের ধন্যবাদ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ২ নভেম্বর ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়।

এর আগে শনিবার মধ্যরাতে ঢাকায় ফিরে এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়টি নিয়ে কথা বলেন মেহজাবীন। জানান, ঢাকায় ফিরেছেন তিনি।

পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

এরপর চট্টগ্রামে শোরুম উদ্বোধন নিয়ে আরও লিখেছেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।’

এর আগে চট্টগ্রামে পৌঁছেই ভেরিফায়েড ফেসবুকে পেজে মেহজাবীন লিখেছিলেন, ‘অনলি চিটাগাইঙ্গাস ক্যান রিলেট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X