বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)  

অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি : সংগৃহীত

সম্প্রতি নবাবগঞ্জের দোহারে একটি জমিদার বাড়িতে শুটিং চলাকালীন সময়ে ঘটে বিপত্তি। ‘প্রেমিক যুগল’ শিরোনামের নাটকের শুটিং সেটে ঘটনাটি ঘটে, যেখানে সাংবাদিক পরিচয়ধারী এক যুবক অভিনেত্রী তাসনুভা তিশা ও সহশিল্পীদের আপত্তিকর ভিডিও লুকিয়ে ধারণ করেন। এই ভিডিওগুলো পরে ‘কাউসার কিংডম’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়।

এরপর বুধবার রাতে তিশা ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, তবে তার কিছুক্ষণ আগে একটি পোস্টে ওই যুবকের ছবিসহ ‘কাউসার কিংডম’ নামক পেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি তার পরিচয় জানতে চান। পোস্টে তিনি লিখেছেন, ‘দয়া করে কেউ এই লোকটাকে চিনে থাকলে তার বিস্তারিত জানান। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে, অসম্ভব বাজে ঘটনা ঘটেছে।’

ঠিক দশ মিনিটের মধ্যে লাইভে এসে তিশা জানান, শুটিং সেটে ওই যুবক লুকিয়ে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।

লাইভে তিশা বলেন, ‘শুটিং সেটে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন। কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’

এ সময় তিশা সাংবাদিকদের সহায়তা কামনা করেন, যাতে এই ব্যক্তিকে মিডিয়া বা শুটিং স্পট থেকে বয়কট করা যায়। এ ছাড়া, তিশা জানান, কাউসারের পেজে শুধু তার নয়, আরও অনেক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X