কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অনুষ্ঠিত হলো ‘দ্য ক্রাফ্ট জুনিয়র’ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

অনুষ্ঠিত হলো ‘দ্য ক্রাফ্ট জুনিয়র’ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

শিশুদের চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের লক্ষ্যে বেসরকারি সংস্থা চিল্ড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজন করে ৫ দিনব্যাপী ‘দ্য ক্রাফ্ট জুনিয়র’ শীর্ষক কর্মশালার। বিশেষ এই কর্মশালায় শিশুদের হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি শেখানো হয়। এ কর্মশালার সহযোগিতায় ছিলেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।

এই কর্মশালায় পান্ডুলিপি রচনা কৌশল, চিত্রনাট্য রচনা কৌশল, ক্যামেরা অপারেশন, ক্যামেরা শটস্ পরিচিতি, চলচ্চিত্র পরিচালনা, শব্দের ব্যবহার, বেসিক ভিডিও সম্পাদনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) শেষ হয় এ কর্মশালা। সমাপনী আসরে ২০ শিশু নির্মাতার ১ মিনিট ব্যাপ্তির ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

শিশুদের প্রতিভার বিকাশ, মত প্রকাশ ও কারিগরি দক্ষতা উন্নয়নে একটি প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে সিটিএফবি এই উদ্যোগ গ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ, চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিটিএফবি) সেক্রেটারি জেনারেল ফাহমিদুল ইসলাম শান্তনু, শিশু চলচ্চিত্র নির্মাতাদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকরা।

শিশুদের নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শন, তাদের অভিজ্ঞতা শোনা, মঞ্চে সবাইকে সনদপত্র বিতরণ এবং দলীয় ছবি তোলার মাধ্যমে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১০

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১১

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১২

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৩

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৪

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৫

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৬

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৭

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৮

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৯

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

২০
X