তামজিদ হোসেন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কেউ কি এড়াতে পারব এর দায় : সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত
সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

পৃথিবীর ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক কলঙ্কিত, বিভীষিকাময় অধ্যায়। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলি বাহিনীর রক্তপিপাসু আগ্রাসন যেন ছিঁড়ে ফেলছে মানবতার শেষ আশ্রয়টুকুও। কোলের শিশু থেকে বৃদ্ধ, কেউই রেহাই পাচ্ছে না এই গণহত্যার বীভৎস থাবা থেকে। সদ্য ভূমিষ্ঠ এক শিশু চোখ খুলেই দেখছে ধ্বংসস্তূপ, শুনছে বোমার শব্দ, আর গায়ে মাখছে রক্ত আর ধুলোর ছাপ। পুরো দেশটি যেন পরিণত হয়েছে এক নীরব কবরস্থানে। এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গোটা বিশ্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। সেই ঝড়ে এবার গলা মেলালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এবার ফিলিস্তিনিদের প্রতি গভীর আবেগ এবং ইসরায়েলি বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেতা।

সিয়াম তার শেয়ার করা পোস্টে লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি।

তিনি আরও লিখেছেন, যখন ‘জংলির গল্প লেখা হচ্ছিল তখনো পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনো আমি শান্তি পাচ্ছিলাম না।

এরপর বিশ্বনেতাদের কাছে প্রশ্ন রেখে সিয়াম আরও লিখেছেন, শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই ওয়ার্ল্ড লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারব এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X