বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাপ্পা মজুমদারের বাসায় আগুন

বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীত
বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে বৃহস্পতিবার (২২ মে) সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় ঘরে ছিলেন তিনি, স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও তাদের দুই কন্যা। প্রাণঘাতী ধোঁয়ার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার হয়েছেন সবাই।

ঘটনার শুরু ভবনের নিচতলা থেকে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। চারতলায় অবস্থানরত বাপ্পা মজুমদার জানান, ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেও চারপাশে ঘন ধোঁয়া ও আগুনের তাপে কিছুই বুঝে উঠতে পারছিলেন না।

তিনি বলেন, আমরা কয়েক মিনিট বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, চারদিকে অন্ধকার আর ধোঁয়া। কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন পাশের ফ্ল্যাটে থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করি। পরে তার বাসায় গিয়ে আশ্রয় নিই।

তিনি আরও জানান, প্রায় ৩০-৪০ মিনিট ধোঁয়ার ভেতর দমবন্ধ অবস্থায় ছিলেন তারা। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে সবাইকে বাইরে নিয়ে আসে।

এ ঘটনায় কেউ আহত না হলেও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। বাপ্পার ভাষায়, ‘ভোরবেলা ছিল বলেই ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পেরেছে। না হলে কী হতো, ভাবতেই কাঁপুনি দিচ্ছে। এটা সত্যিই এক ভয়ানক অভিজ্ঞতা।’

বর্তমানে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X