কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:১৯ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মানহানির মামলায় অভিনেত্রী গ্রেপ্তার

অভিনেত্রী মিনু মুনির। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মিনু মুনির। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মালয়ালম সিনেমার অভিনেত্রী মিনু মুনির (৪৫)। গত সোমবার ভারতের কোচির সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পরিচালককে লক্ষ্য করে অভিনেত্রী নিয়মিত অবমাননাকর মন্তব্য এবং ছবি পোস্ট করতেন, যা মানহানিকর ও অশ্লীল ছিল।

এর আগে কেরালা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেও সেটি খারিজ হয়ে যায় এবং তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে, পরে জামিনে মুক্তি পান তিনি।

এই মানহানির মামলায় মোট দুজন অভিযুক্ত রয়েছেন—অভিনেত্রী মিনু মুনির এবং সঙ্গীত লুইস (৪৫)। মামলাটি নথিভুক্ত করা হয় ২০২৩ সালের ২ অক্টোবর। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ৩৫১(২) (ভীতিপ্রদর্শন), তথ্যপ্রযুক্তি আইন ৬৭ ধারা (ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানো), এবং কেরালা পুলিশ আইন ১২০(ও) (বারবার অবাঞ্ছিত যোগাযোগ বা বার্তা প্রেরণ)-এর আওতায় মামলা করা হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, মিনু মুনির বারবার পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে অবমাননাকর ও অশ্লীল কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। অন্যদিকে, সঙ্গীত লুইস ১৩ ও ১৪ সেপ্টেম্বর মুঠোফোনে পরিচালককে হুমকি দেন বলে অভিযোগ।

ভারতের চলচ্চিত্র জগতে নারীদের বিরুদ্ধে নির্যাতন সংক্রান্ত হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পরপরই মিনু মুনির এসব পোস্ট দেওয়া শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X