বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয় মানুষের সঙ্গে একটা দিন অযথাই বকবক করতে চান চমক

প্রিয় মানুষের সঙ্গে একটা দিন অযথাই বকবক করতে চান চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনয়ের পাশাপাশি নিজেকে যুক্ত রেখেছেন চিকিৎসা পেশায়। শুধু পর্দায়ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে একটি আবেগময় স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী, যেখানে শৈশবের মতো নির্ভার, চিন্তামুক্ত জীবনের প্রতি তার আকুলতা প্রকাশ পেয়েছে।

চমক লিখেছেন, কোনো কোনো দিন এমন যায়, যেন অনেক বেলা হলেও ঘুম ঘুম ভাবটা আর কাটতে চায় না। অনেকে এই দিনগুলোকে ‘নন প্রোডাকটিভ’ দিন বলেন। কিন্তু আমার কাছে এই দিনগুলোকে মন্দ লাগে না।

তিনি চান এমন কিছু দিন যেদিন কোনো পরিকল্পনা, কোনো দায়িত্ববোধ থাকবে না। নিজের ভাষায়, এমন একটা দিন, যেদিন একদম কোনো কিছুই ভাবব না, কোনো কিছুই করব না... শুধু যেটা ভালো লাগে সেটাই করব। ঠিক ছোট্টবেলার মতো, যা ভালো লাগে, শুধু তাই-ই চাই। হোক না এরকম একটা-দুটো দিন।

ব্যাখ্যা করে চমক বলেন, আমাদের এই শরীর-মন তো শুধু ছুটেই চলছে, একটা-দুটো দিন থাক না ওরা ওদের মতো। একটা দিন না হয় বেলা দুটোয় উঠুক ঘুম থেকে, পেট ভর্তি করে আবোল-তাবোল খাক, কিংবা কিছু না খেয়ে পড়ে থাকুক প্রিয় বইটা নিয়ে অথবা প্রিয় গানটা! না হয় প্রিয় মানুষটার সাথে বক বক করুক, অযথাই ঘণ্টার পর ঘণ্টা!

স্ট্যাটাসের একপর্যায়ে চমক লেখেন, ঢিলাঢালা কুর্তিটা পরে একটু বেরিয়ে আসুক বাইরে থেকে! বিকেলের আলোয় ভেসে যাক সব চিন্তা, ভেসে যাক গোটা দুনিয়া। তুমি, তোমার মন আর মহাশূন্য। মাঝে মাঝে আসুক এমন ‘নন প্রোডাকটিভ’ দিন।

বরিশালে জন্ম নেওয়া রুকাইয়া জাহান চমক বড় হয়েছেন ঢাকায়, এক সাংস্কৃতিক পরিবারে। শৈশবে নাচ শিখেছেন, ধীরে ধীরে অভিনয়ে আসেন। বাবা-মায়ের ইচ্ছায় চিকিৎসকও হয়েছেন। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি।

২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন চমক। এরপর ‘হায়দার’, ‘মহানগর’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ একাধিক আলোচিত নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X