বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল সৌরভ অধিরাজের ‘একলা তারা’

সৌরভ অধিরাজ । ছবি : সংগৃহীত
সৌরভ অধিরাজ । ছবি : সংগৃহীত

প্রিয়জনের খোঁজে আকাশের শূন্যতায় তাকিয়ে থাকা এক প্রেমিক হৃদয়ের কথা বলছে ‘একলা তারা’। ঢাকার জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘ধ্রুব মিউজিক আমার গান’-এর প্রতিভাবান প্রতিযোগী সৌরভ অধিরাজ নিজের কথা ও সুরে গেয়েছেন এই ভাবনাময় গানটি। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

গানটির সংগীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর এর চিত্রায়ণ ও ভিডিও নির্মাণে কাজ করেছেন আল মাসুদ। প্রকাশিত গানের বিষয়ে সৌরভ জানান, গানটি লেখেন প্রায় ১৩ বছর আগে। এতদিন নিজের মনের ভেতর লালন করার পর অবশেষে গানটি পায়। আর প্রকাশের পরপরই শ্রোতামহলে পেয়েছে ইতিবাচক সাড়া।

তিনি বলেন, ‘আমার ইচ্ছা আছে মিউজিক নিয়ে গ্লোবালি কিছু করার। আশা করি এই গান সেই যাত্রার এক ছোট্ট ধাপ।’

সৌরভ গানের জগতে পা রাখেন তার মায়ের হাত ধরে। মায়ের কাছ থেকেই পেয়েছেন ক্ল্যাসিকাল, রবীন্দ্রসংগীত ও পল্লীগীতির প্রাথমিক তালিম। এরপর নিজেকে খুঁজেছেন সংগীতের বিভিন্ন ধারায়। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি গেয়ে চলেছেন গান।

তার প্রকাশিত গান নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ‘একলা তারা’ শুধু একটি গান নয়; বরং একটি আবেগময় আত্মমগ্ন যাত্রা, যেখানে প্রেম, বিরহ আর মুক্তির সুর এক হয়ে মিশে যায় সৌরভ অধিরাজের কণ্ঠে।

এ ছাড়া গানটি এখন ইউটিউব ছাড়াও স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশ-বিদেশের একাধিক মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১০

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১১

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১২

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৩

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৪

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৫

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৬

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৮

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৯

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

২০
X