বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শো নিয়ে সেজানের হুঁশিয়ারি

সেজান। ছবি : সংগৃহীত
সেজান। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের শিক্ষার্থী ও জনতার আন্দোলনের সময় হঠাৎই আলোচনায় আসে একটি গান ‘কথা ক’। আন্দোলনের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বারবার বাজতে থাকে এই হিপহপ র‍্যাপ। গানটির শিল্পী র‍্যাপার সেজান, যিনি তখন প্রশংসা পান সাহসী কণ্ঠস্বর হিসেবে।

তবে এক বছর না যেতেই, সেই আন্দোলনকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করলেন সেজান। ২৭ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন “জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।”

পোস্টে তিনি ব্যাখ্যা করেন, জুলাই-আগস্টের সময়টায় যখন আন্দোলনের পক্ষে প্রথম দাঁড়ায় কেউ, তখন ছিল হিপহপ কমিউনিটির তরুণ র‍্যাপাররাই। তাদের সঙ্গে যুক্ত হয় গ্রাফিতি আর্টিস্টরাও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনগুলো থেকে হিপহপ ও র‍্যাপারদের প্রায় বাদই দেওয়া হয়েছে।

সেজান লেখেন, “অনেক জায়গায় পারফর্ম করলেও সেটা যেন জোর করে ঢুকে পড়ার মতো। হিপহপ এখন আর কোনো ‘আন্ডারগ্রাউন্ড’ ধারা নয়, এটা মূলধারার অংশ। কিন্তু এখনো সম্মান এবং সম্মানী- দুটোর অভাব রয়ে গেছে।”

তার অভিযোগ, কোথাও কোথাও শিল্পীদের ‘নামমাত্র সম্মানী’ দিয়ে ডাকা হয়, যেখানে অন্য ব্যান্ড বা মেইনস্ট্রিম শিল্পীরা পান পুরোপুরি প্রাপ্য মর্যাদা।

পোস্টে সেজান আরও স্পষ্ট করে দেন, কিছু নির্দিষ্ট শোতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, এরপর থেকে তিনি কেবল এমন আয়োজনে যাবেন যেখানে ‘প্রোপার লাইনআপ’ মেইনটেইন করা হবে।

তিনি লেখেন, “যেসব শোগুলোতে আমি কথা দিয়েছি, সেগুলো শেষ করার পর যদি আমাকে ডাকেন, তাহলে ঠিকভাবে শিল্পীদের প্রটোকল ও সম্মান নিশ্চিত করবেন। নইলে দয়া করে আমার এবং আপনার সময় নষ্ট করবেন না।”

পোস্টের একদম শেষে সেজান তুলে ধরেন তার শিল্পীসত্তার অহংকার “ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা, ক্ষ্যাপ আর্টিস্ট না। রেস্পেক্ট ছাড়া যারেই পাবি, র‍্যাপ আর্টিস্ট না।”

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই-আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে, সেখানে সেজানের গান ‘কথা ক’ আন্দোলনের কণ্ঠস্বর হয়ে ওঠে। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছিল দ্বিতীয় নম্বরে, আর সেই থেকে আন্দোলনের প্রতীকী র‍্যাপ হিসেবে জায়গা করে নেয় সচেতন তরুণদের মুখে মুখে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X