বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

অধিকাংশ জায়গায় মনে হইসে আমরা জোর কইরা আসছি: র‍্যাপার সেজান

র‍্যাপার সেজান। ছবি: সংগৃহীত
র‍্যাপার সেজান। ছবি: সংগৃহীত

গত বছর ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় চলে আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে। এরপর দেশ-বিদেশের ভক্তরা তরুণ এই র‍্যাপারের গান নিয়ে প্রশংসা করেন। এবার সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে তার সঙ্গে আর যোগাযোগ না করতে।

র‍্যাপার সেজানের ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

র‍্যাপার সেজানের পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো:

জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। আন্দোলনে ছাত্রজনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপ হপ কমিউনিটির র‌্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভূমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হইসে সেই খানে র‌্যাপ বা হিপ হপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে।

আমরা কিছু জায়গায় পারফর্ম করসি। অধিকাংশ জায়গায় মনে হইসে আমরা জোর কইরা আসছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে৷ অথচ আমি মনে করি হিপ হপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শো-তেই। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হইলেও নামমাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপ হপ এখন মূলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও যথাযথ সম্মানটা পায় না এখনো। যেইসব শোগুলাতে আমি কথা দিয়া রাখসি ওইগুলা শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শো-তে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না কেউ আশা করি। ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা ক্ষ্যাপ আর্টিস্ট না, রিসপেক্ট ছাড়া যারেই পাবি র‌্যাপ আর্টিস্ট না’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X