বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১১:১৪ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কে এই ষোড়শী আইনা আসিফ?

ষোড়শী আইনা আসিফ । ছবি : সংগৃহীত
ষোড়শী আইনা আসিফ । ছবি : সংগৃহীত

মাত্র ১৬ বছরের এক কিশোরী, কিন্তু পর্দায় তার অভিনয়ে পরিণতির ছোঁয়া। পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘পরওয়ারিশ’-এ ‘মায়া শাহীর’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে যেন বাজিমাত করে ফেলেছেন ষোড়শী আইনা আসিফ। তার চোখেমুখে জেদ, সংলাপে স্পষ্ট আত্মবিশ্বাস, সব মিলিয়ে দর্শকরা মুগ্ধ। এই বিস্ময়কর কিশোরীকে ঘিরে এখন নেটদুনিয়ায় তুমুল আলোচনা। কে এই আইনা? আর ‘পরওয়ারিশ’-এর মতো বড় প্রজেক্টে কাজ করে কত পারিশ্রমিক পেয়েছেন তিনি? উত্তর খুঁজছে হাজারো কৌতূহলী মন।

পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করে আইনা আসিফ। করাচির আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন।

এরপর ২০২১ সালে ‘পেহেলি সি মহাব্বত’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আইনার। এতে অভিনেত্রী মায়া আলীর ছোট বয়সী চরিত্র রূপায়ণ করেন আইনা। ২০২৩ সালে প্রচারিত ‘পিঞ্জরা’, ২০২৩ সালে প্রচারিত ‘মেই রি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

তবে চলতি বছরের ৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ধারাবাহিক ‘পরওয়ারিশ’-এ অভিনয় করে পাকিস্তানি নাটক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। নাটকটি পরিচালনা করেছেন মীসাম নকীব। ধারাবাহিকটিতে আইনার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমর জাফরি। জানা যায়, আইনা আসিফ ‘পরওয়ারিশ’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য প্রায় ১ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিরিয়ালটির ৩১টি পর্ব প্রচার হয়েছে।

তবে আলোচিত এই সিরিয়ালের পারিশ্রমিক নিয়ে এখনো মুখ খোলেননি আইনা আসিফ। গত বছর এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে আইনা জানিয়েছিল, তার বড় বোন তার অর্থনৈতিক সবকিছু দেখাশোনা করেন। তিনি কেবল তার আয়ের আংশিক অংশ প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X