বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউল্যাবে ডিআইএমএফএফের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রাম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল ‘পিক্সেল থেকে প্রম্পট: গ্রাফিক ডিজাইনের আধুনিক কর্মশালা’ শীর্ষক দুদিনব্যাপী একটি বিশেষ কর্মশালা। কর্মশালায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী ও সৃজনশীল তরুণ।

ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত কর্মশালার উদ্বোধনী সেশনে গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণা ও প্রায়োগিক দিকগুলো তুলে ধরেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ উল্লাহ রকি। তিনি ডিজাইন সফটওয়্যার, রঙের ব্যবহার, টাইপোগ্রাফি, কম্পোজিশন এবং বর্তমান ডিজাইন ট্রেন্ড নিয়ে বিশদ আলোচনা করেন। সেশনের শেষে সরাসরি প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা প্রশিক্ষকের সঙ্গে মুক্তভাবে মতবিনিময় করেন।

এরপর ২৬ জুলাই অংশগ্রহণকারীরা ইনস্টিটিউটের ধানমন্ডি শাখায় একটি এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশ নেন। সেখানে ডিআইএমএফএফ’২৬-এর প্রশিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ একটি শিক্ষণীয় সেশন পরিচালনা করেন, যেখানে বাস্তবভিত্তিক ডিজাইন চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ল্যাবে সরাসরি পেশাদার তত্ত্বাবধানে নিজেদের ডিজাইন তৈরি করেন। কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও সৃজনশীলতার নতুন মাত্রা যোগ হয়।

২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। মোবাইল ফোনে নির্মিত চলচ্চিত্রকে উৎসাহিত করাই এই উৎসবের মূল লক্ষ্য। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসবে চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X