বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সালমানকে শ্রদ্ধা জানিয়ে শাকিবের আবেগঘন পোস্ট

সালমান শাহ ও শাকিব খান। ছবি : সংগৃহীত
সালমান শাহ ও শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহকে স্মরণ করলেন বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সালমান শাহর একটি কোলাজ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির গায়ে লেখা ছিল ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ।’

পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন ‘শান্তিতে থাকুন আমাদের অমর নায়ক সালমান শাহ।’ পরবর্তীতে এসকে ফিল্মসের করা সেই পোস্টটি শেয়ার করেন শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজেও।

পোস্টটি ঘিরে ভক্তরা মন্তব্যের ঘরে জানাচ্ছেন তাদের ভালোবাসা ও শ্রদ্ধা। একজন লিখেছেন ‘তার মৃত্যুর সময় আমার জন্মই হয়নি, তবুও আমি তার বিগ ফ্যান।’ আরেকজন প্রার্থনা করে লিখেছেন ‘উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন।’

আরেক ভক্তের ভাষায় ‘প্রতিটি ভক্তের হৃদয়জুড়ে থাকবেন সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’ আবার কেউ লিখেছেন ‘বিনম্র শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই।’

সালমান শাহর অকালপ্রয়াণে এখনো শোকাহত কোটি ভক্ত। তবে এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকে মনে রেখেছেন তারা, যা প্রমাণ করছে প্রতিটি মন্তব্যেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১০

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১১

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৩

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৪

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৫

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৮

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৯

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

২০
X