রাজু আহমেদ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউ থেকে কেবিনে সাইফুল হাফিজ খান, সুস্থতার পথে নির্মাতা

সাইফুল হাফিজ খান। ছবি : সংগৃহীত
সাইফুল হাফিজ খান। ছবি : সংগৃহীত

দেশের খ্যাতনামা নাট্যনির্মাতা সাইফুল হাফিজ খান অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সারারাত নিবিড় পর্যবেক্ষণে থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার রাতেই নির্মাতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। প্রথমে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি স্ট্রোক করেছেন। জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ফেসবুকে লিখেছিলেন, “নির্মাতা সাইফুল হাফিজ খান স্ট্রোক করছেন। সবাই দোয়া করেন আল্লাহর কাছে।” একইভাবে নির্মাতা প্রীতি দত্তও জানানোর চেষ্টা করেছিলেন যে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

তবে নির্মাতা রিফাত আদনান পাপন জানান, বিষয়টি স্ট্রোক নয়। তার ফুসফুসে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং আরও কিছু শারীরিক জটিলতা তৈরি হয়। সেই অবস্থাতেই দ্রুত তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজও তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

জানা যায়, রোববার বিকেল থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। বাসায় একা থাকার সময় শরীরে অক্সিজেনের ঘাটতির কারণে প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যার দিকে তার ঘনিষ্ঠজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে তাকে ‘বেটার লাইফ হাসপাতালে’ নেন। সেখানে যথাযথ চিকিৎসা না মেলায় পরে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাট্যনির্মাতা সাইফুল হাফিজ খান দীর্ঘদিন ধরে টেলিভিশন নাট্যাঙ্গনে সক্রিয়। চিন্তাশীল নির্মাণশৈলী ও সামাজিক বার্তাবাহী কনটেন্টের জন্য তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তার নির্মিত ‘পায়েল’ ও ‘মায়াবিনী’ নাটকগুলো বিশেষভাবে জনপ্রিয়তা পায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X