কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হানিয়া আমিরের পর ঢাকায় আসছেন ২ পাকিস্তানি গায়ক

ছবি কোলাজ : কালবেলা
ছবি কোলাজ : কালবেলা

রূপ-লাবণ্য আর ভিন্নধর্মী প্রতিভার মিশেলে রূপালী জগতের আলোচিত নাম হানিয়া আমির। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি এই গ্ল্যামার গার্ল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সূত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে আসছেন তিনি। এই সফরে ঢাকায় কয়েক দিন থাকার কথা রয়েছে তার।

হানিয়া আমির আসার খবরের মধ্যেই পর্দাপাগলদের জন্য মিলল আরও এক সুখবর। জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন পাকিস্তানি দুই গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। একটি কনসার্টে অংশ নিতে এই সফর করবেন দুই হিপহপ গায়ক।

হানিয়া আমিরকে সানসিল্ক নিয়ে এলেও এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

তালহা আনজুম ও তালহা ইউনুস আপন ভাই না হলেও শৈশব থেকে তাদের বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তারা। ২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান তারা। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।

২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X