বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

কান্তারা চ্যাপ্টার ১ । ছবি : সংগৃহীত
কান্তারা চ্যাপ্টার ১ । ছবি : সংগৃহীত

ভারতীয় বক্স অফিসে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কর ঝড়। কন্নড় সুপারস্টার রিশভ শেঠির পরিচালনা ও অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রথম দিন থেকেই হাউসফুল শো, লম্বা টিকিটের লাইন, সব মিলিয়ে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক-সমালোচক, সবার মুখে এখন একটাই নাম, ‘কান্তারা’, যা দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদ্বোধনী সপ্তাহান্তেই দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল মাইলফলক পেরিয়ে গিয়েছে এই সিনেমা। কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে এক ভক্তের কাণ্ড। তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে ‘কান্তারা চ্যাপ্টার ১’ -এর প্রদর্শনীর সময় ঘটল এই অপ্রীতিকর ঘটনা। এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য 'ভূতা কোলা'-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র 'দাইভা'-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশ করেন।

শুধু প্রবেশ করাই নয়, নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি নাটকের মতো করে হাত-পা নেড়ে হলে নাচানাচি করতে থাকেন এবং উপরে-নিচে ওঠানামা করতে শুরু করেন।

তার এই অপ্রত্যাশিত আচরণে হলভর্তি দর্শক চমকে যান। যদিও কিছু মানুষ এটিকে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা হিসেবে দেখছেন, তবে দ্রুতই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার জন্ম দেয়। ভক্তদের এমন 'দাইভা সেজে ঢোকা' মেনে নিতে পারেননি অনেকেই।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য মানুষ মনে করছেন, 'দাইভা' কোনো সাধারণ চরিত্র নয় যে, যে কেউ এর বেশ ধারণ করতে পারে।

এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার, যা কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের এবং দীর্ঘকাল ধরে কঠোর অনুশাসন মেনে চলা লোকেরাই করতে পারেন। তাছাড়া এই ধরনের আচার-অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট পরিবেশ দরকার, সিনেমা হলের ভেতর এমন করা একেবারেই উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X