কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর গাজা শহরের জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো আংশিক প্রত্যাহার সম্পন্ন করেনি। এরই মধ্যে নতুন করে হামলা হলো।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গাজার সূত্র উভয়ই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে, যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে সেখানে তাদের কাছে যেন বাসিন্দারা না যান। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় আইডিএফের মুভমেন্টের সময় জনসাধারণের উপস্থিতি পরিস্থিতি ঘোলাটে করে এবং হামলাটি হয়।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মিসরের শারম আল-শেখে হওয়া আলোচনার ভিত্তিতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের কাঠামো অনুমোদন করেছে। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা ২৪ ঘণ্টার মধ্যে গাজার একটি নির্দিষ্ট ‘ইয়েলো লাইন’ থেকে সরে যাবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত প্রায় ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। এরপর ধীরে ধীরে নিহতদের মৃতদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল ২ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অনেকে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক হয়েছিলেন।

যুদ্ধবিরতির মেয়াদ নির্দিষ্ট নয়, তবে এটি গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধে প্রথম আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ। ওই যুদ্ধে ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X