কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

দৈনিক বাংলা মোড়স্থ শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। ছবি : কালবেলা
দৈনিক বাংলা মোড়স্থ শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। ছবি : কালবেলা

রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর, তৌহিদ আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়জিদ হোসাইন, মো. তরিকুল ইসলাম তারিক, আব্দুর রহিম রনি, আজিজুল হক জিয়ন, কাউসার মাহমুদসহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক এমএ হান্নান সামিসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ। তার স্মৃতি ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১০ অক্টোবর শহীদ জিহাদ দিবস হিসেবে পালিত হয়। শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অনুপ্রেরণার নাম। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার শাহাদাতের পথ ধরে সেদিনই গঠিত হয়েছিল স্বৈরাচারবিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্য। তার এই মহিমান্বিত আত্মদানে স্বৈরশাহী এরশাদের পতন ত্বরান্বিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X