স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

কলকাতার মঞ্চে একসাথে উঠতে পারেন মেসি-নেইমার। পুরোনো ছবি
কলকাতার মঞ্চে একসাথে উঠতে পারেন মেসি-নেইমার। পুরোনো ছবি

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এ যেন স্বপ্নের ডিসেম্বর অপেক্ষা করছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের খবর তো আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও বড় চমক—শোনা যাচ্ছে, মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইস সুয়ারেজ এবং থাকতে পারেন বার্সা কিংবদন্তি ডেকোও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

একটি আয়োজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানিয়েছে, ডিসেম্বরের এই সফরকে ঘিরে ‘বার্সেলোনা পুনর্মিলন’-এর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ‘আলোচনা চলছে এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল। মেসির সঙ্গে আরও তিনজন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে। একরকম বার্সেলোনা পুনর্মিলন ঘটানোর পরিকল্পনাই চলছে কলকাতায়,’ বলেন আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র।

সূত্রটি আরও জানিয়েছে, ‘যদিও মেসি কলকাতা সফরের পর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন, নেইমার, সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতায়ই যোগ দেবেন।’

এই সফর শুধু ফুটবল নয়, হয়ে উঠতে চলেছে এক মহা সাংস্কৃতিক উৎসব। কলকাতার মঞ্চে ফুটবলের সঙ্গে মিশবে সংগীত ও তারকাখ্যাতি। জানা গেছে, কলকাতার আসরে থাকবেন স্থানীয় সংগীতশিল্পীরা, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেস।

অন্যদিকে, মুম্বাইয়ে মেসির সঙ্গে মঞ্চ ভাগ করবেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও গায়ক অরিজিৎ সিং। দিল্লির অনুষ্ঠানে আবার আলোচনায় আছেন বিরাট কোহলি, শুভমান গিল এবং দিলজিৎ দোসাঞ্জ।

যদিও আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে কলকাতার ফুটবল-উন্মাদ নগরে এমন এক বার্সেলোনা পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আবহ। লা লিগা যুগে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর মহিমা এখনও ফুটবল ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায়। সেই ত্রয়ীকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, এখন সেটিই কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ডিসেম্বরেই কলকাতার মাটিতে দেখা মিলতে পারে এক অনন্য ফুটবল উৎসবের—যেখানে মঞ্চে থাকবে মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকোর উপস্থিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X