বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

৬ বছর পর ভারত মাতাতে আসছেন পিটবুল

পিটবুল I ছবি: সংগৃহীত
পিটবুল I ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর আবারও ভারতের মঞ্চ মাতাতে আসছেন বিশ্বখ্যাত আমেরিকান র‌্যাপার ও গায়ক পিটবুল (আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ)। তার জনপ্রিয় গান ‘টিমবার’, ‘হোটেল রুম সার্ভিস’ এবং ‘নো লো ট্রেটস’-এর সুরে আবারও মাতবে ভারত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রথমবার ভারত সফর করেন পিটবুল। এরপর ২০১৭ ও সবশেষ ২০১৯ সালে দেশটিতে এসেছিলেন তিনি। তার পারফরম্যান্সে তখন মুগ্ধ হয়েছিল শ্রোতারা। এবার অপেক্ষার অবসান হচ্ছে।

এই গায়কের এবারের ট্যুরের নাম রাখা হয়েছে—‘পিটবুল, আই’অ্যাম ব্যাক’। জানা গেছে, এই ট্যুরে ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে প্রথম কনসার্ট করবেন পিটবুল। এরপর ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় শো, হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে।

ইভেন্ট প্ল্যাটফর্ম বুক মাইশো-এর মাধ্যমে ও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেছে। প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও ইভেন্টের তারিখ উল্লেখ করা হয়েছে। ক্যাপশনে লেখা, মিস্টার ওয়ার্ল্ডওয়াইড তার ‘পিটবুল, আই’অ্যাম ব্যাক’ ট্যুর নিয়ে ভারতে আসছেন!

এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার থেকে। ন্যূনতম টিকিটের মূল্য ২০০০, ভিআইপি টিকিটের শুরু ৫০০০ থেকে আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪ হাজার ৯৫০ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছে।

এই পারফরম্যান্সের পর ১১ ডিসেম্বর পিটবুল পারফর্ম করবেন বাহরাইনের বিখ্যাত বায়ান আল ডানা এমপি থিয়েটারে। দীর্ঘ প্রতীক্ষার পর পিটবুলের ভারতে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তার ভারতীয় অনুরাগীরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X