স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচের টিকিট কিনবেন যেভাবে

মাঠে বসে হামজা-জামালদের খেলা দেখার সুযোগ। ছবি: সংগৃহীত
মাঠে বসে হামজা-জামালদের খেলা দেখার সুযোগ। ছবি: সংগৃহীত

দুই ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে এখনো জয় পায়নি হ্যাভিয়ের কাবরেরার দল। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল পর্বে খেলার আশা শেষ হলেও এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস কিন্তু একটুও কম নয়।

গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।

ফিরতি লেগের ম্যাচে ঢাকার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীরা। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে। আর ৪ নভেম্বর পাওয়া আফগানিস্তান ম্যাচের টিকিট।

প্রতারণা এড়াতে এবার বেশকিছু নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে টিকিট বিক্রি প্রতিষ্ঠান কুইকেট। সঙ্গে বাড়ছে স্টেডিয়ামে টিকিট চেকের বুথের সংখ্যাও। ভারত ম্যাচের টিকিটের দাম ৪০০ টাকার বেশি করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আফগানিস্তানের ম্যাচের টিকিট ৩০০ টাকার আশপাশেই থাকছে বলে খবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X