বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

জ্যামে আটকা সালমান, বাইকে পৌঁছালেন শুটিং ফ্লোরে

সালমান খান I ছবি: সংগৃহীত
সালমান খান I ছবি: সংগৃহীত

লেহ-লাদাখের পাহাড় পেরিয়ে এবার শহরের ব্যস্ত রাস্তায় নেমেছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর যুদ্ধ! তবে এবার যুদ্ধটা ক্যামেরার নয়, সময়ের সঙ্গে। মুম্বাইয়ের ভয়াবহ যানজটে আটকে গেলেন স্বয়ং বলিউডের ভাইজান, সালমান খান। শুটিংফ্লোরে সময়মতো পৌঁছানোর তাগিদে যখন মিনিটে মিনিটে বাড়ছে উদ্বেগ, তখনই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। মাঝরাস্তায় থেমে গিয়ে শুটিং ফ্লোরে সময় মতো যাওয়ার জন্য বলিউড ভাইজান সাহায্য চাইলেন সাধারণ মানুষের কাছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সময়মতো শুটিংয়ে পৌঁছাতে নিজের বিলাসবহুল গাড়ি থেকে নেমে পড়েন সালমান আর লিফট নেন এক তরুণের বাইকে। আর তাতেই সময়মত শুটিং ফ্লোরে পৌঁছান তিনি । যদিও সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে তার পিছু নিতে ভোলেননি নিরাপত্তারক্ষীরা।

এদিকে সাধারণ তরুণের বাইকে করে মুম্বাইয়ের রাজপথে সঙ্গী হয়েছেন সালমান আর তার পেছনে প্রায় উড়ে আসছে তার নিরাপত্তারক্ষীরা। এই দৃশ্য কল্পনা করলেও মনে হয় যে কোনও ছবির দৃশ্যকে হার মানাবে। তবে নিজের গন্তব্যে অর্থাৎ স্টুডিও অবধি পৌঁছানো পর্যন্ত নিজের পরিচয় কোনোভাবেই দেননি সালমান। বাইকের চালক ওই তরুণ তখন জানেন না যে তিনি কাকে নিয়ে যাচ্ছেন।

মুখ ঢাকা দিয়ে স্টুডিওতে পৌঁছানোর পরই নিজের পরিচয় দেন ভাইজান। আর তা জানার পর স্তম্ভিত হয়ে যায় সেই তরুণ বাইকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X