সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে নাজিম উদ্দিন (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ অক্টোবর) উপজেলার বাটরা মাখযানুল উলুম কওমি মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি উপজেলার জাহানাবাদ গ্রামে।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে অন্যান্য শিক্ষার্থী এশার নামাজ শেষে যে যার কক্ষে ফিরছিল। ভোরে ছাত্ররা নামাজের উদ্দেশে উঠলে একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, সহপাঠীদের সঙ্গে বিরোধ কিংবা অভ্যন্তরীণ কোনো সংঘাত থাকতে পারে। আমরা আবু সাঈদ (১৭) নামের এক শিক্ষার্থীকে আটক করেছি তার বাড়ি ময়মনসিংহ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম মুর্তজা বলেন, আমি কয়েকদিন থেকে ছুটিতে আছি। আমাদের মাদ্রাসার ইতিহাসে এ ধরনের কোনো দুর্ঘটনা কখনো ঘটেনি, আমরা এ ধরনের ঘটনা কোনোদিন ভাবিনি। এমন নিষ্ঠুর ঘটনা ঘটবে, তা কল্পনারও বাইরে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে। এরই মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X