কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কবে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। পুরোনো ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। পুরোনো ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি

উপাচার্য জানান, আগামী ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গত বছরের মতো এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি

২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কেবল এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়।

দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।

পরীক্ষার ধরন ও মূল্যায়ন

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে, সময় এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

বিষয়ভিত্তিক প্রশ্নের বণ্টন হবে নিম্নরূপ:

বাংলা: ২০; ইংরেজি: ২০; সাধারণ জ্ঞান: ২০ শাখাভিত্তিক বিষয় (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা): ৪০

মোট: ১০০ নম্বর

পাস নম্বর: ৩৫

মেধাতালিকা প্রণয়ন

মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে—

ভর্তি পরীক্ষার নম্বর: ১০০

এসএসসি (সমমান) পরীক্ষার জিপিএ-এর ৪০%: ৪০ নম্বর

এইচএসসি (সমমান) পরীক্ষার জিপিএ-এর ৬০%: ৬০ নম্বর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X