বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে নীল-ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট I ছবি: সংগৃহীত
ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট I ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের পর্দায় তাদের রসায়ন এক সময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল। কিন্তু বাস্তব জীবনের গল্পটা যেন ঠিক উল্টো পথে হাঁটছে। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেতা নীল ও অভিনেত্রী ঐশ্বরিয়া দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তারা এবং শিগগির এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও তাদের আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে অভিনেত্রী ঐশ্বরিয়া এর আগে বিচ্ছেদের গুজবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। গত জুনেই অভিনেতার সঙ্গে ক্রমেই তাদের আলাদা হওয়ার খবর রটে। তখন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘আমার জীবন তোমার বিষয়বস্তু নয়।’

তখন এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমার শান্তি রক্ষা করছি তাই। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকেন, যা আমি কখনো বলিনি। আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X