স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আকবরের ঝড় ও মোসাদ্দেকের ঘূর্ণিতে লঙ্কানদের হারালো বাংলাদেশ

ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে মোসাদ্দেক। ছবি : সংগৃহীত
ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে মোসাদ্দেক। ছবি : সংগৃহীত

হংকং সিক্সেসের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আকবর আলীর বিধ্বংসী ব্যাটিং ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে টাইগাররা।

মং ককের মিশন রোড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ৬ ওভারের সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ৭৫ রান। জবাবে ৫.১ ওভারে ৬১ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। ওপেনার হাবিবুর রহমান প্রথম ওভারেই ধনঞ্জয়া লক্ষণের বিরুদ্ধে তুলে নেন ২০ রান। তবে ইনিংসের চতুর্থ বলেই গোল্ডেন ডাকের শিকার হন অপর ওপেনার জিসান আলম।

এরপর নামেন উইকেটকিপার ব্যাটার আকবর আলী, যিনি নামার পরই ম্যাচের চিত্র বদলে দেন। মাত্র ৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। তার এই ইনিংসেই বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং স্কোর।

৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সর্বোচ্চ ১৮ রান আসে ধনঞ্জয়া লক্ষণের ব্যাট থেকে (১২ বলে)। এছাড়া লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ ও তানুকা দাবারে ৩ বলে ১৩ রান করেন।

তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে আর ফেরত আসতে পারেনি শ্রীলঙ্কা। মোসাদ্দেক হোসেন সৈকত ২ ওভারে ২০ রান খরচায় নেন ৩ উইকেট, তিনিই হয়েছেন ম্যাচসেরা।

প্রথম ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে খেলা পরিত্যক্ত হলেও, দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X