সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনাটি পারিবারিক : মান্নান

নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দেন বিএনপি নেতা মান্নান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দেন বিএনপি নেতা মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন এবং তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আষাড়িয়ারচরে ঘটে যাওয়া এই সংঘর্ষ কোনোভাবেই রাজনৈতিক নয়। এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিএনপি একটি গণমানবিক দল— আমরা কখনো অরাজকতা বা সহিংসতার রাজনীতি করি না।

তিনি বলেন, যারা নিরপরাধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমাদের কষ্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তার পক্ষ থেকে এই সহায়তা আমাদের মানবিক দায়িত্বেরই অংশ।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মান্নান ও তার সহযোদ্ধাদের পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, আমরা কখনো ভাবিনি, আমাদের এই দুঃসময়েও কেউ পাশে দাঁড়াবে। আজহারুল ইসলাম মান্নান ভাই শুধু নেতা নন, তিনি আমাদের অভিভাবক।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ মিঠু, বিএনপি নেতা মাসুম রানা, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, হাসান বশরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আজহারুল ইসলাম মান্নান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেন এবং সবাইকে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X