কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় ট্রাম্পের উল্লাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি দিয়েছেন অবসরের ঘোষণা। এ ঘটনায় খুশি হয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী পেলোসি বলেন, তিনি ২০২৭ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর পুনর্নির্বাচনে অংশ নেবেন না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

ন্যান্সি পেলোসি ১৯৮৭ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন। এরপর দ্রুতই তিনি ডেমোক্র্যাট দলের শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং ২০০৭ সালে মার্কিন ইতিহাসে প্রথম নারী হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হন। তিনি ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন, এরপর ২০১৯ সালে আবারও স্পিকার পদে ফিরে আসেন এবং ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পেলোসি তার কর্মজীবনে একাধিক মার্কিন প্রেসিডেন্টের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন পাস করাতে মুখ্য ভূমিকা রাখেন এবং জো বাইডেনের সময় ইনফ্রাস্ট্রাকচার, জলবায়ু পরিবর্তন ও সমলিঙ্গ বিবাহ সুরক্ষা আইন পাসে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।

পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি খুশি যে সে অবসর নিচ্ছে। সে একজন খারাপ নারী ছিল, আর তার অবসর নেওয়া দেশের জন্য বিশাল উপকার।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X