স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

জাহানারার পাশে দাঁড়ালেন তামিম। ছবি : সংগৃহীত
জাহানারার পাশে দাঁড়ালেন তামিম। ছবি : সংগৃহীত

জাতীয় নারী দলের সাবেক সদস্য জাহানারা আলমের যৌন হেনস্তাসহ একাধিক গুরুতর অভিযোগে এখন সরব পুরো ক্রীড়াঙ্গন। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বিষয়টিকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে দাবি জানিয়েছেন— সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তামিম লিখেছেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বলেই নয়, যে কোনো নারী, যে কোনো ক্রীড়াবিদের প্রতিই এমন আচরণ অগ্রহণযোগ্য।’

তামিমের মতে, শুধুমাত্র বিসিবির অভ্যন্তরীণ তদন্ত যথেষ্ট নয়। তিনি বলেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। এতে কোনো পক্ষপাতের সুযোগ থাকবে না।’

এই স্বাধীন কমিটিকে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, ‘দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’

জাহানারার আগের অভিযোগগুলো বিসিবি যেভাবে দ্রুত উড়িয়ে দিয়েছিল, সেটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তামিম। তিনি লিখেছেন, ‘একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, তা কখনোই কাম্য নয়।’

নারী ক্রিকেটারদের উদ্দেশে তামিম সাহসী আহ্বান জানান—‘যেসব নারী ক্রিকেটার বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হয়েছেন, সরাসরি বা আকারে-ইঙ্গিতে, সবাই যেন মুখ খোলেন এবং সাহস নিয়ে এগিয়ে আসেন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন।’

বিবৃতির শেষ অংশে তামিম প্রতিশ্রুতি দেন, ‘কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। জাহানারার অভিযোগের প্রেক্ষিতে যদি ন্যায়বিচার না হয়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে খেলাকে পেশা হিসেবে নিতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তবে তামিমের এই আহ্বান তদন্ত প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১০

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১১

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১২

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৪

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৫

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৬

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৭

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৮

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৯

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

২০
X