বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নিলামে মাইকেল জ্যাকসনের টুপি

মাইকেল জ্যাকসন। ছবি : সংগৃহীত
মাইকেল জ্যাকসন। ছবি : সংগৃহীত

পপ কিং মাইকেল জ্যাকসনের নাচের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘মুনওয়াক’। প্রয়াত এই তারকা প্রথমবার ‘মুনওয়াকের সময় যে কালো টুপি পরেছিলেন, চার দশক পর নিলামে উঠতে যাচ্ছে সেটি। খবর এএফপির।

আগামী ২৬ সেপ্টেম্বর প্যারিসের হোটেল ড্রুট-এ নিলামে ওঠানো হবে মাইকেল জ্যাকসনের সেই টুপি। ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে তা সংগ্রহ করা যেতে পারে বলে বলা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এ ছাড়া ওই নিলামে সংগীতাঙ্গনের প্রায় ২০০ স্মারক তোলা হবে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় টুপিটি পরেছিলেন পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন। গানটি পরিবেশনের একপর্যায়ে মুনওয়াক শুরু করেন। তখন মঞ্চের পাশে টুপিটি ফেলে দেন মাইকেল।

জানা গেছে, আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত হয়েছে ওই নিলাম। তাতে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X