বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

রুমানা রশীদ ঈশিতা । ছবি : সংগৃহীত
রুমানা রশীদ ঈশিতা । ছবি : সংগৃহীত

তিনি দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সেই ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যার নিত্যসঙ্গী। শুধু অভিনয় বা গানেই সীমাবদ্ধ নন, ব্যক্তিজীবনেও তিনি দেশের অন্যতম শীর্ষ প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি। অথচ এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও রুমানা রশীদ ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ আর সাধারণ।

কিন্তু কেন? কেন আভিজাত্যের চাকচিক্য তাকে টানে না? সম্প্রতি একটি পডকাস্টে নিজের এই সাদামাটা জীবনযাপন ও দর্শনের পেছনের কারণ জানিয়েছেন তিনি।

ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনোই খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।

জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা তুলে ধরে ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’

সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন এই অভিনেত্রী। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’

নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ উল্লেখ করে তিনি অকপটে স্বীকার করেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা তার এই বিনয় ও জীবনবোধের কারণে আজও ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X