রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে অধ্যক্ষ ইলিয়াস নূরী

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে অধ্যক্ষ ইলিয়াস নূরী। চবি : কালবেলা
রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে অধ্যক্ষ ইলিয়াস নূরী। চবি : কালবেলা

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের শীলপাড়ায় সম্প্রতি ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের পরিকল্পিত অগ্নিসংযোগে সুখ শীল ও অনিল শীল এই দুই পরিবারের স্বপ্নের ঘর মুহূর্তেই পুড়ে যায়। ঘর, আসবাব, সঞ্চয় সব কিছুই পরিণত হয় ছাইয়ে। নিঃস্ব পরিবারগুলো তখন ভয়, অনিশ্চয়তা আর হতাশায় ডুবে যায়।

এ সময় মানবতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা সভাপতি এবং বৃহত্তর সুন্নি জোটের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী।

২৫ (ডিসেম্বর ) বৃহস্পতিবার বিকেলে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস জানান।

তিনি বলেন, ‘মানুষ মানুষকে ভালোবাসলে সমাজে শান্তি ফিরে আসে। ধর্মের পরিচয় নয় — বিপদে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত।’

তার এই বক্তব্য এলাকাবাসীর হৃদয়ে আলাদা বার্তা পৌঁছে দেয়, মানবতা সবসময়ই ধর্মের দেয়াল ভেঙে এক কাতারে দাঁড় করায়।

তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইছমাইল, যুবসেনা উত্তর জেলার সভাপতি আলমগীর হোসাইন, যুবসেনা রাউজান দক্ষিণ সভাপতি আমান উল্লাহ আমান, যুবসেনা রাউজান উত্তর সভাপতি এম এ রাইহান, যুবনেতা আব্দুস সাত্তার, নুরুল ইসলাম পারভেজ, ছাত্রসেনা রাউজান উত্তর সভাপতি তাজুল ইসলাম আসিফ ও ছাত্রনেতা মুহাম্মদ আবু হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

তারা সবাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের উপস্থিতিতে এলাকাবাসীর মনে নতুন আশার আলো জ্বলে ওঠে—দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ানোই সত্যিকারের সামাজিক দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X