বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়। সম্প্রতি শ্রীলঙ্কা সফরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও কটাক্ষ।

ছবিতে দেখা যায়, ফারিয়ার পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। রৌদ্রোজ্জ্বল সৈকতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কিন্তু সেই হাসিই যেন হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু।

ছবি প্রকাশের পরই মুহূর্তের মধ্যে ফারিয়ার পোস্টের নিচে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ কেউ তার ভ্রমণস্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করলেও, অনেকেই ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন।

‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে’—এমন মন্তব্য করেছেন ফারিম মিহা নামে এক ব্যবহারকারী। আরেকজন লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে।’ দেবদাস নামের এক নেটিজেনের মন্তব্য, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।’

সাম্প্রতিক বছরগুলোতে শবনম ফারিয়া বারবারই নেটদুনিয়ায় বডি শেমিং ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। তবে বেশিরভাগ সময়ই তিনি এমন সমালোচনার জবাব দিয়েছেন রসবোধ আর আত্মবিশ্বাসের সঙ্গে।

২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন ফারিয়া। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ করে আলোচনায় আসেন। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘দেবী’, ‘তোমার আমায় মিলে’, ‘নেটওয়ার্কের বাইরে’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট।

সামাজিক মাধ্যমে নিজের ভ্রমণ, জীবনযাপন ও মতামত খোলামেলাভাবে প্রকাশের জন্য ফারিয়াকে অনেকেই সমসাময়িক প্রজন্মের ‘আত্মবিশ্বাসী নারী তারকা’ হিসেবেও দেখেন।

তবে সর্বশেষ এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে—একজন শিল্পীর ব্যক্তিগত জীবনে পোশাক বা জীবনযাপন নিয়ে সমাজের এই অতিসংবেদনশীল প্রতিক্রিয়া কি আসলেই যুক্তিসংগত?

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X