তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

কটাক্ষের শিকার ফারিয়া

শবনম ফারিয়া । ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া । ছবি : সংগৃহীত

আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া এ মুহূর্তে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন। সম্প্রতি নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার বর তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর এবং দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ের পর ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের বিষয় ছিল—অভিনেত্রী মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন। শবনম ফারিয়া জানিয়েছেন, হানিমুনে তারা যাবেন মালদ্বীপে। ধারণা করা হচ্ছে, মালদ্বীপ যাত্রার আগে শ্রীলঙ্কায় কিছু সময় কাটাচ্ছেন তিনি। এরপর শ্রীলঙ্কা থেকে পোস্ট করা তার একটি ছবি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর আগেও নানা সময় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।

নেটিজেনরা কেউ কেউ তাকে কটাক্ষ করেছেন, আবার অনেকে প্রশংসা করেছেন। যদিও শবনম ফারিয়া এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

চলতি বছরের শেষে তারা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। বর্তমানে শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব প্রাইভেসি বজায় রেখে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আর ভক্তদের শুভেচ্ছার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X