বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফের গান গাইতে ঢাকায় অঞ্জন দত্ত

ঢাকায় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ছবি : কালবেলা
ঢাকায় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ছবি : কালবেলা

ফের ঢাকায় গান গাইতে এসেছেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি। এ সময় ‘কারখানা ও আর্কলাইট ইভেন্টস’ ম্যানেজমেন্ট টিম তাকে রিসিভ করেন।

জানা গেছে, শনিবার ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি।

সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

অঞ্জন দত্ত তার ফেসবুকে লিখেছেন, প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি ৩০ তারিখ আসছি ঢাকার আলোকি অডিটরিয়ামে। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।

এ সময় দর্শকদের উদ্দেশে অঞ্জন আরও বলেন, ‘দেখা হবে। আমার থেকে কী কী গান শুনতে চান কমেন্টে জানাতে পারেন, দেখি কোনগুলো গাওয়া যায়।’

কারখানা ও আর্কলাইট ইভেন্টস আশা করছে দর্শকরা স্মরণীয় একটি সন্ধ্যা উপভোগ করবে।

উল্লেখ্য, আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান গেয়েছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।

বলা দরকার, গান, অভিনয় ও নির্মাণ বিভিন্ন ভুবনে নিজেকে প্রমাণ করেছেন অঞ্জন দত্ত। আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন তিনি। বহু সিনেমায় যেমন অভিনয় করেছেন, আবার নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী দত্ত তো এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X