বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন গানের ঘোষণা ব্ল্যাকপিঙ্ক জেনির

ব্ল্যাকপিঙ্ক সদস্য জেনি। ছবি : সংগৃহীত
ব্ল্যাকপিঙ্ক সদস্য জেনি। ছবি : সংগৃহীত

ব্ল্যাকপঙ্কি সদস্য জেনি `ইউ এন্ড মি’ শিরোনামের একটি পোস্টার প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার গায়িকা ব্ল্যাক পিঙ্ক সদস্য জেনির নতুন গান ‘ইউ এন্ড মি’ আজ (৬ অক্টোবর) কোরিয়ান সময় দুপুর ১টায় বিভিন্ন মিউজিক সাইটে উন্মোচন করা হবে। খবর কোরিয়াবুর।

জেনির একক ‘ইউ এন্ড মি’র পোস্টার প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে দুর্দান্ত সাড়া মিলছে। মাইক্রোব্লগিং সাইটে প্রায় ৯ লাখ আশি হাজারের মতো এক্স হয়েছে গায়িকাকে ঘিরে। এক্সে ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছেন জেনি।

‘ইউ এ্ন্ড মি’ শিরোনামের নতুন এই একক গানটি তিনি ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের সময় পারফর্ম করছিলেন যা তখন বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পায়। অবশেষে আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

পোস্টারটি প্রকাশ হওয়ামাত্র ভাইরাল হয়ে যায়। পোস্টারে প্রতিক্রিয়া জানিয়ে একজন অনুরাগী লিখেছেন, ‘কে পপের রানিকে, পপকে বাঁচাতে ফিরে এসেছেন’।

আরেকজন লিখেছেন, ‘আমরা তোমাকে ভালোবাসি জেনি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘ইউ এন্ড মি’র অফিসিয়াল রিলিজের জন্য অপেক্ষা করছি।

গায়িকার নতুন একক গান মুক্তির ঘোষণার পোস্টারে তাকে একটি ছোট লাল পোশাকে বেণি করা হেয়ার স্টাইলে দেখা গেছে।

পোর্টাল অনুসারে এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের শুরু থেকে আগ্রহের সাথে আমাদের অনুসরণ এবং সমর্থন করেছেন।

গানটির লেখক ড্যানি চুং, টুডি ২৪ এবং ভিন্স। ২০২২ সালের ১৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলের অলিম্পিক জিমনেসটিক এরেনিয়া ডোমে ব্ল্যাকপিঙ্ক-এর ওয়ার্ল্ড ট্যুরের উদ্বোধনী কনসার্টে সময় ‘ইউ এন্ড মি’ গানটি প্রথম পরিবেশন করেন জেনি। সাম্প্রতিক সময়ে কোচল্লো এবং বিএসটি হাইড পার্ক অনুষ্ঠানে গানটির রিমিক্স সংস্করনেও পারফর্ম করেছিলেন জেনি।

ওয়েবসাইট কোরিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই বছরের শুরুর দিকে জেনি তার ইউটিউব চ্যানেলে গানটির বিহাইন্ড দ্য সনি-এর একটি কপি আপলোড করেছেন, যাতে তিনি প্রকাশ করেছিলেন যে তিন-চার বছর আগে থেকেই জেনি ‘ইউ এন্ড মি’ নিয়ে কাজ করছিলেন এবং তার একক আত্মপ্রকাশের তালিকায় গানটিকে রেখেছিলেন গায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X