বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষপূর্তিতে শত স্ক্রিন চালুর ঘোষণা স্টার সিনেপ্লেক্সের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখল দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। দীর্ঘ এই পথচলা উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে এক জমকালো আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এই আনন্দ উদযাপনে দেশের অনেক শোবিজ তারকার আনাগোনা দেখা যায়। এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল আগামী বছরের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালুর ঘোষণা দেন। ইতোমধ্যে ১৯টি স্ক্রিন চালু আছে সারা দেশে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমাদের শুরুটা বেশ সংগ্রামের ছিল, কিন্তু এখন যেভাবে ভালো ভালো সিনেমা হচ্ছে, এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করব। আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের লক্ষ্য একশ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যেই এগোচ্ছি।’

জমকালো এই আয়োজনে দেশের সিনেমাকে আরও অনুপ্রাণিত করতে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’ ও ‘অন্তর্জাল’ টিমকে বিশেষ সম্মাননাও দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে মুক্তি পায় তাদের প্রথম প্রযোজনা ‘ন ডরাই’। তানিম রহমান অংশু নির্মিত ছবিটি দর্শকের সাড়া এবং পুরস্কার উভয়ই জিতেছিল। বর্তমানে একাধিক সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার। আগামী বছরই সেগুলোর কাজ শুরু হবে।

সিনেপ্লেক্সের বর্ষপূর্তির এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়ক সাইমন সাদিক, এবিএম সুমন, নির্মাতা হিমেল আশরাফ, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, সংগীতশিল্পী মুজা, গায়িকা-অভিনেত্রী জেফার, নির্মাতা ও অভিনেত্রী হৃদি হক, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, গায়িকা দিনাত জাহান মুন্নী, নির্মাতা তানিম রহমান অংশুসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X