কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন আতিফ আসলাম

আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য দেড় কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন পাকিস্তানি সংগীত শিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদমত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই অর্থ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠিয়েছেন। গতকাল রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

আতিফ আসলাম এমন এক সময়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সহায়তা করলেন যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মরলেও বিশ্বের অধিকাংশ তারকা মুখে কুলুপ এঁটে বসে আছেন।

অসহায় গাজাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। এক এক্সবার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য দেড় কোটি পাকিস্তানি রুপি সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি প্রতি গভীর কৃতজ্ঞতা।

এর আগে গত সপ্তাহে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানি এই সংগীতশিল্পী। তিনি বলেছিলেন, ফিলিস্তিনে নিরপরাধ মানুষের প্রাণহানিতে আমি শোক প্রকাশ করছি। আসুন এই কঠিন সময়ে একসঙ্গে তাদের পাশে দাঁড়াই। শান্তির জন্য দোয়া করি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি সেখানে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে গাজায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়া অবরোধের কারণে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে সেখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X