কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

রবিরশ্মির ২৫তম বর্ষপূর্তিতে শিল্পকলায় সংগীতানুষ্ঠান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংগীত সংগঠন ‘রবিরশ্মি’ তাদের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে ‘কী হেরিলাম হৃদয় মেলে’ শীর্ষক দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল। ৩ ও ৪ নভেম্বর ২০২৩, যথাক্রমে শুক্রবার ও শনিবার, সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়, শ্রীমতি রীতা চক্রবর্তী, সংগীতশিল্পী ও সংগঠক, আগরতলা, ত্রিপুরা এবং শ্রী রানা কুমার সিনহা সংগীতশিল্পী ও সংগঠক, সিলেট, বাংলাদেশকে।

অনুষ্ঠানের প্রথম দিন সমবেত সংগীত পরিবেশন করেন, রবিরশ্মির শিল্পীরা। একক গান পরিবেশন করেন শিল্পী রাণা কুমার সিনহা। পাশাপাশি একক গান পরিবেশন করেন রবিরশ্মির শিল্পী- মিথিলা ঘোষ, সঞ্জীব সরকার, খান মো. রেজাউল কবির, পার্মিনা তোড়া দাস, বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দাস, অর্চনা রায়, বনশ্রী পাল, মনামী চক্রবর্তী। এ ছাড়া একক গান পরিবেশনায় ছিলেন, প্রণব সিকদার (চট্টগ্রাম), লিংকন বড়ুয়া (চট্টগ্রাম)।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন সম্মেলক সংগীত পরিবেশন করেন, রবিরশ্মির শিল্পীরা। এ দিন একক গান পরিবেশন করেন, রবিরশ্মির শিল্পী- শাশ্বতী মাথিন, সুকুমার চক্রবর্তী, মনীষা চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলী, ভারতী চাকী, অরুণা সরকার, জাহানজীব সারোয়ার শিমুল, সুস্মিতা হোসেন, শেলী চন্দ, লিলিয়েন পাল নীলা, অনামিকা ত্রিপুরা, দিলীপ কুমার দাস, শাহনাজ পাপড়ি।

এস. এইচ লিমন ও সাইফুর রহমান জুয়েলের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন, বুলবুল ললিতকলা একাডেমি, মীরপুর শাখা, ঢাকা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, শাহাদাৎ হোসেন নিপু ও শাশ্বতী মাথিন।

রবিরশ্মির দুদিনের ২৫তম এই বর্ষপূর্তি অনুষ্ঠান শেষ হয় রবীন্দ্র সংগীতশিল্পী ও রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায়ও ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X