কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি নারীর সঙ্গে প্রেম, প্রতারণার গল্প নিয়ে নাটক

‘মতিনের ফরেন বউ’ নাটকের পোস্টার। ছবি : নির্মাতার সৌজন্যে
‘মতিনের ফরেন বউ’ নাটকের পোস্টার। ছবি : নির্মাতার সৌজন্যে

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিদেশি নারীর সঙ্গে প্রেম, প্রতারণা ও প্রেমের টানে বাংলাদেশে আসার গল্প নিয়ে নির্মিত নাটক ‘মতিনের ফরেন বউ’। শুক্রবার (১৭ নভেম্বর) পায়রা এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউভ চ্যানেলে রিলিজ পেয়েছে নাটকটি।

সোহাগ বিশ্বাসের রচনা ও বাপ্পীখানের পরিচালনায় নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন হালের আলোচিত অভিনেতা এ আর শাহমির ও জেবা জান্নাত। আরও অভিনয় করেছেন হান্নান শেলী, রেশমা আহমেদ, জিসান ও সোহাগ বিশ্বাস।

নাটকের কাহিনিচিত্রে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সালমান শাহ নামের একজনের সঙ্গে প্রেম করেন বিদেশি নারী চরিত্রে অভিনয় করা জেবা জান্নাত। প্রেমের টানে বাংলাদেশে চলে আসেন তিনি। বিমানবন্দরে তাকে রিসিভ করেন মতিনের নাম ভূমিকায় অভিনয় করা এ আর শাহমীর। তিনি গ্রামের ছেলে তবে কিছুটা স্মার্ট ও স্টাইলিশ। তিনিই ফেসবুকে নায়ক সালমান শাহর নামে ফেক আইডি খুলে জেবা জান্নাতের সঙ্গে প্রেম করেন।

মতিন ওই নারীকে গ্রামে নিয়ে এলে এলাকার সবাই ভাবতে থাকে মতিন বিয়ে করে বিদেশি বউ নিয়ে এসেছেন। এভাবেই গ্রামের মানুষের ভাবনা চিন্তা-কমেডি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় নাটকের কাহিনি। পায়রা এন্টারটেইনমেন্টের ইউটিউভ চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X